| কবিতা | জিতেছে কারা!? |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | মার্চ, ২০২৬ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | যুদ্ধ, সমসাময়িক |
হে পশুগণ, একবার তাকিয়ে দেখো,
তোমাদের কামানের সামনে গুলতি হাতে–
দাঁড়িয়ে আছে পুচকে বালক।
তোমাদের মিসাইলে পড়ে যাওয়া বাড়িতে–
খেলছে বেঁচে যাওয়া বালিকা।
তোমাদের গুলির শব্দে আগুন জ্বলে উঠছে–
খুদে বালকদের চোখে।
তোমাদের বানানো ধ্বংসস্তূপ থেকে–
অর্ধেক পোড়া বই পড়তে চেষ্টা করছে খুদে বালিকারা।
তো পশুগণ, একবার ভেবে বলোতো,
তোমাদের যুদ্ধে জিতছে কারা!?
তোমাদের শক্তিশালী কামান!?
নাকি শহীদের সন্তান!?