| কবিতা | তুমি |
| কবি | ইশতিয়াক চৌধুরী |
| কাব্যগ্রন্থ | ১ |
| সময় | ২০২৬ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম |
তুমি কি সেই মেঘ,
যে তপ্ত রোদে মরুর আকাশে জমে
প্রচন্ড বৃষ্টি রূপে আসে না নেমে।
বেদুইনকে শুধু কল্পনাতেই ভিজায়
তুমি কি সেই মরীচিকা,
যার পিছু বেদুইন অযথাই ছুটে
বিনিময়ে শুধু ক্লান্তি ও তৃষ্ণা জুটে।
তুমি কি সেই জাহাজ,
যে কিনা সাগরে প্রচন্ড ঝড় হলে
চলে যায় তার নোঙর ফেলে ।
তুমি কি সেই নদী,
যে ভাঙে পারবাসির ঘর
বানায় তাদের যাযাবর।
তুমি কি সেই জোনাকি,
যে সূর্যকে চরম ঘৃণা করে
দিতে চায় জগৎ আলোয় ভরে।
তুমি কি সেই বৃষ্টি,
যে ভাসিয়ে নিয়ে যায় খরা
উর্বর করে জমি ফসলে ভরে ধরা।
আমিই সেই বেদুইন, নোঙর,যাযাবর
যে কিনা শুধু তোমাতেই নির্ভর।