কবিতা শিবকে জানাই প্রণাম
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, প্রেম
Review This Poem

শিব আমার মনের বন্ধু
শিব আমার প্রাণের বন্ধু।
শিব ছাড়া ভাবি না কিছু
সেই পরমেশ্বরের নাম জপি শুধু।

আমি অহর্নিশি তার কথা ভাবতে থাকি
তাঁর নাম জপে পাই নিবিড় শান্তি।
নিভৃত হিমালয়ে তিনি বসে থাকেন ধ্যানে
সেথায় থেকেই ত্রিলোকের খবর পান যে।
হয়ে যাই বিভোর সেই শিবের নাম জপে
তাই মোর জীবনের ভার দিয়েছি তাঁকে।

তিনি হাসলে প্রকৃতি সেজে ওঠে
তিনি কাঁদলে জলদেরা বৃষ্টি দেয়।
তাঁর ইচ্ছায় আদিত্য ওঠে
তাঁর ইচ্ছায় শশী ওঠে।
সবকিছুই যাঁর নিয়ন্ত্রণে
সেই ঈশ্বরকে জানাই প্রণাম।

সেই কেদারকে জানাই প্রণাম
সেই ভূতেশকে জানাই প্রণাম
সেই রামেশ্বরকে জানাই প্রণাম
সেই কাশীশকে জানাই প্রণাম।

তাঁর ইচ্ছায় হ্রদিনীতে আসে বান
তাঁর ইচ্ছায় সায়রে ওঠে ঊর্মি।
প্রণাম জানাই সেই দেবকে যিনি সনাতন
প্রণাম জানাই সেই দেবকে যিনি জটাধারী।

সেই সতীপতিকে জানাই প্রণাম
সেই গিরিশকে জানাই প্রণাম
সেই কালান্তককে জানাই প্রণাম
সেই কণ্ঠনীলককে জানাই প্রণাম।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted