কবিতা বিষন্ন
কবি অনিরুদ্ধ রনি
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, বিরহ

আমাকে একটা আত্মচিৎকার উপহার দাও খোদা,
শরীরের সমস্ত শক্তি দিয়ে।
জমে থাকা সকল আকুতি দিয়ে,
প্রতিটা শিরা-উপশিরা যেখানে কম্পিত হবে।
রক্তকণার স্রোতে তুফান বইবে,
লোমগুলো জেগে উঠবে সজারুর মত-
তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়ে।
এমন একটা আত্মচিৎকার উপহার দাও;
যে চিৎকারে নির্বাক সব কথাগুলো-
ভেসে বেড়াবে বাতাশে,
চাপা পড়া সব কষ্ট গুলো মুক্ত হয়ে..
উড়ে বেড়াবে আকাশে.।
শহুরে দেয়াল গুলো কেঁপে উঠবে,
ভেঙে যাবে প্রেমিকার গভীর ঘুম।
আকাশের শুকতারাটাও মুখ লুকাবে,
মিথ্যা স্বপ্ন দেখানোর দুঃখে।
দেবে কি আমায়?
এমন একটা আত্মচিৎকার,
নতুবা মৃত্যু!
সে খোদা!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted