কবিতা স্থায়ী ঠিকানা
কবি সুজন ইনসাদ
সময় ২১ ডিসেম্বর ২০২৪
লিখার স্থান নরসিংদী
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

সারাটা জীবন যাদের তরে হন্যে হয়ে ছুটেছি; তাঁরাও শেষমেষ বলল— “এমন উড়নচণ্ডী তুমি, কোথাও থিতু হতে পারলে না! প্রত্যেকেরই তো অন্তত একটা নিজস্ব জায়গা থাকে থাকার।”
অথচ অঢেল সময় হাতে এখন কবরে শুয়ে আছি— কই, পরিচিত কেউ তো আসে না স্থায়ী ঠিকানায় খোঁজ নিতে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted