কবিতা সে কি দুঃখ ধরে রাখে
কবি আমিনা আরফান
সময় জানুয়ারি ২০২৬, সকাল ৮:২০ মিনিট
কবিতার বিষয় সমসাময়িক

কথায় কথায় দুঃখ প্রকাশ, জানো কি তার কারণ?
মনের কথা শুনতে সে চায়, ভুলে যাওয়া বারণ।
দুরূহ কি চোখের ভাষা, খুঁজে পাওয়া সকল আশা
সুর ছাড়া এক গানে,
কিই সে জানে, কথার টানে তাকায় চোখের পানে।
সূর্যের আলো ছড়িয়ে পড়ে শেষ বিকেলের রোদে,
মোটে যদি বোঝে, সে কি দুঃখ ধরে রাখে?
কথায় কথায় চলে যাওয়ার কারণ সে যে খোঁজে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted