| কবিতা | জীবন পথ |
| কবি | মানব মন্ডল |
| লিখার স্থান | মথুরা |
কত শতাব্দী হলো এই পথ চলা,
পোড়া পোড়া রোদ মেখে,
বৃষ্টি ভেজা চোখে ,শীতে কুঁকড়ে,
ঝড় পাতার ভিড় সেই পথটা এখনো একলা।
কখনো দৌড়েছি ব্যাস্ততায়,
কখনো ফিরেছি কান্ত পায়
কখনো করনি প্রশ্ন কেমন আছে সে?
কতবার উৎসবের আলোয় মেতেছে
এশহর উল্লাসে।
তবুও দেখেছি ক্লান্ত শরীরে চুপচাপ
তার বুকে আঁধারেরা জটলা করেছে দীর্ঘশ্বাসে।
হিসাব রাখি নি কত ক্ষত আছে তার বুকে।
তবুও দেখিনি তাকে থমকে যেতে
স্বপ্ন বিভোর হয়ে , চলছি পথ
তছনছ করে দিয়ে তার অপেক্ষার নীরবতা
মরীচিকার মত বসন্তের হাতছানিতে।
পথটা ধূলো মেখে ,
সব দুঃখ কুয়াশার ধোয়াটে চাদরে ঢেকে
ঠিক পৌঁছে দেয় ,
সবাইকে জীবনের শেষ ঠিকানায়।।
শুধু পথের গল্পটা রেয়ে যায় অবহেলায়।