কবিতা ভালোবাসা আজকাল
কবি মানব মন্ডল
Review This Poem

কেনো রাখো বলো বাধলে আমায় মায়ায়
বেশতো ছিলাম আমি মায়ায়
পেয়ে তোমার একটুখানি কোমলতা আর প্রশয়,
বোকা হৃদয় ভাবলো পেয়েছে বুঝি ভালোবাসার আশ্রয়।

তুমি নিরবতা বারায় ভালোবাসার
গভীরতা,
বারায় তোমার মায়া।
না ছুঁয়ে তো মন যার ছুঁয়ে দেওয়া।
বোকা হৃদয়, জানেনা, বোঝেনা অভিনয়
মন তোমায় চায়, অথচ সময় দূরত্ব বাড়ায়
ভাঙতে থাকা মনটাকে পারিনা বোঝাতে
আজকাল হিসাব কসে হয় ভালোবাসতে
© Manab Mondal

guest
0 Comments
Newest
Oldest Most Voted