| কবিতা | বিশ্বাসের ভুল |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | প্রতিবাদ |
| সময় | ২০২৪ |
| উৎসর্গ | সবিতা ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | জীবনমুখী, প্রতিবাদ |
বিশ্বাসের ভুল
*************
সুজিত কুমার ভৌমিক
ভেবেছিলাম পরিবর্তন করে বোধহয়,
অনেক কিছু পাব।
নতুন করে নতুন মুখ আসবে।
নতুন ভাবে কাজ চলবে।
অনেককে তাড়ালাম বদমাশ বলে,
অনেকে আবার নিজে থেকে সরে গেল।
অনেকে আবার দুঃখে যন্ত্রণায়
নিজেকে গুটিয়ে রাখলো।
কিন্তু কাদের নিয়ে এলাম মোরা?
আগের থেকে আরও ভয়ংকর!
বদ্ধ ঘরে গোপন মিটিং করে,
জটলা পাকিয়ে জিলিপির প্যাঁচকে,
আরও প্যাঁচালো করে তুলেছে।
আরও ষড়যন্ত্র করে সাঁড়াশির মত,
দুই প্রান্ত থেকে চিপে দেওয়ার চেষ্টা করছে,
গণতন্ত্র নামক অসহায় বস্তুটিকে।
এখন মনে হচ্ছে পরিবর্তন না করলেই
বোধ হয় ভালো হতো।
বুঝলাম এটি ভাগ্যের ভুল নয়,
এটি বিশ্বাসের ভুল।