| কবিতা | বসন্ত |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | প্রকৃতি |
| সময় | ২০২৫ |
| উৎসর্গ | সবিতা ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | প্রকৃতি |
বসন্ত
******
সুজিত কুমার ভৌমিক
*********************
পলাশের গাছে ওই রক্তঝরা ফুল,
রক্তিম ফুল ওই শিমুলের ডালে,
মাদার গাছের নিচে ছড়িয়ে যে লাল।
এইসব চিহ্ন মোরে, কোন্ কথা বলে?
আকাশটা কেমন যেন মেঘবিমুখা,
প্রেমে মোড়া মন মোমসম গলে।
বনে বনে ফুলে ফলে ফোটে রঞ্জনা।
কোকিলের ডাক মোরে,কী যেন বলে?
ফিসফিস বলে মন,ওই এসে গেছে,
এসে গেছে আগুন, বসন্ত মনোময়ী।
এসে গেছে অনন্ত বসন্ত মনোরঞ্জন,
বসন্তের আবির সম নয়না মনজয়ী।।