কবিতা কোট ও টাইয়ের কোরাস
কবি আজিজ বিন নুর
উৎসর্গ নির্যাতিত মুসলিম গোষ্ঠী
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
কবিতার বিষয় প্রতিবাদ, বাংলাদেশ, ভারতবর্ষ, মৃত্যু, যুদ্ধ, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা

আলোর ঘোড়া রাত থেকে ঠুকরে খাচ্ছে নীল
ছায়া ছায়া মহীরুহ এঁকেছে ধোঁকার কোলাজ
পুরাতন কারবালা নতুন আবিরে আনে
ভূগোল জুড়ে এক পিপাসা ফোরাত
সকিনাদের আহাজরি উন্মাদের খাবার
হয়ে অলংকৃত করে শান্তিচুক্তির দস্তখত।
টাই ও কোটের কোরাসে চলে বিশ্বশান্তির প্রেতাত্মার অদ্ভুত ভুতপূজা।
ভিখিরি সময় হাত খালি করে পোক্ত করেছে পরমানু মিশন
মানুষ মারার বাজেটের চেয়ে বড় অংকের কোন দৃষ্টতা নেই নরখাদকের ভূগোলে।
সামন্ত সন্ধ্যায় সীমারের তরবারি ভাসায় আকাশ
রক্তের চাকা মেঘে সবেগে উড়ে যায় হোসেনের লাশ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted