কবিতা বিপ্রতীপ
কবি মোহাম্মদ মুছা
সময় ২২/১১/২০২৪
উৎসর্গ বাংলা আমজনতা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা জীবনের কবিতা
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

বিপ্রতীপ
মোহাম্মদ মুছা

পাকা ধানে হানা দিলো পঙ্গপালের দল
গোলায় ভরা হইলো না আর সোনালি ফসল,

কানামাছি ভূ ভূ বর্গী মুচকি হাসে
ঘরে ঘরে মঙ্গা হবে রক্ত খাবে চুষে,

পঙ্গপালের সেনাপতি মহাজনের নাই’কো জুড়ি
রাক্ষুসে মন শান্ত মশাই আখের গোছায় তড়িঘড়ি,

বন্যা খরা ঝড়-ঝাপটা শত বাঁধা পেরিয়ে
তিলেতিলে গড়া দেশটা বিদ্বেষ দিলো ছড়িয়ে,

জাগো জাগো আমজনতা দেশটা আগে বাচাও
থাকতে বেলা ছাড়ো হেলা পঙ্গপালদের তাড়াও।

guest
0 Comments
Newest
Oldest Most Voted