কবিতা নদীদীর্ঘ রাত্রি
কবি হাবিব হেলাল
কবিতার বিষয় রূপক

প্রতিটা ভোরই বাসনার হলুদভেজা
গোধূলি পেরোয়, অতঃপর—
যাপন করে রাত্রির অফুরন্ত
নিস্তব্ধতা আর—নিয়তির অন্ধকারে
দীর্ঘ হবার স্বপ্ন ভাঙ্গে...

দগ্ধমুখ আয়ু বয়ে চলে নদীদীর্ঘ রাত্রি
নিখাদছটা'র সঙ্গম তৃষায়;
নিশি তাতানো ঠোঁটে উৎকীর্ণ করে রাখি
জ্যোৎস্না ভাঙার দুঃখ...

দীর্ঘশ্বাস বোঝাই শকট ছুটেই চলেছে
গীতল কান্নাগুলো ঠোঁট ভাঙলে
বেজে ওঠে নিরীহ জীবনের মৃদঙ্গ ...।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
আলতাব হোসেন
আলতাব হোসেন
1 year ago

চমৎকার কবিতা

Last edited 1 year ago by আলতাব হোসেন