কবিতা শিকড়
কবি আজিজ বিন নুর
সময় অক্টোবর ৩০, ২০২৪ রাত
উৎসর্গ বৈশাখী
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
সম্পৃক্ততা শৈশব প্রেম
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

কোথাও মনের ভেতর আলিশান বাগানবাড়ি
জেগে উঠে তুমিহীন সুষুপ্ত নগর
রোদটানা শকুনের দেহে এক কালোত্তীর্ণ নারী
স্মৃতির আবহে বাঁধে পরিত্যক্ত ঘর।

সব বসন্তের কুলধারা এক হয়ে এসে
গুমোট বিকেল নিয়ে করে টানাটানি
নান মাদুলের ছায়া ভৃপ স্থানিক বিদ্বেষে
অনুবাদ করে সব রিক্ত দেবযানী।

কোথাও কোমার ক্লেদে পুড়ে এক গভীর বিষ্ময়
মানুষের মতো তুমি রয়েছো নিগড়
প্রেমের সম্বিৎ বেয়ে এসেছে যে লয়
তার থেকে বেশি ধার তোমার শিকড়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted