কবিতা প্রত্যার্পন
কবি মোহাম্মদ মুছা
সময় ১২/১০/২৪
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেম
কবিতার বিষয় প্রেম

প্রত্যার্পন
মোহাম্মদ মুছা

কি যেন কি নাই ; আমার এই বুকে
হৃদপিণ্ডটা রক্তাক্ত ছিলো, দেখেছি তাহা তবে
আলতো করে উপড়ে নিলো, মায়াবী এক আচঁড়ে
অনুভবটা মৃত ছিলো এই কেমন হায় খোঁচারে?
পিশাচিনী নয় সেই, নয়'তো কোন ডাইনি
প্রেম জাগাতে যে এসেছিলো ; সেই মায়াবিনী,
বুকে আজো রক্ত ঝরে ক্ষত কেবল বাড়ে
হৃদপিণ্ডটা প্রত্যর্পনে ঘুরছি তাহার দ্বারে দ্বারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted