| কবিতা | প্রণয়ীরাতে ঐশ্বরিক প্রেম |
| কবি | অভিলাষ মাহমুদ |
| উৎসর্গ | শাহীজান ( অর্ধাঙ্গিনী) |
| লিখার স্থান | ১৮ নং বাকলিয়া |
| কবিতার বিষয় | আশা, প্রেম |
জেগে আছে প্রণয়ী রাত প্রেমিক চাঁদ
নক্ষত্রেরা জ্বলে নিভে কী হেতু?
মাঝ নিশিতে নড়ে চড়ে উঠে ঘুমন্ত কর্ণফুলীও।
আমার দেহ মনে জাগে অনন্ত প্রেমতৃষ্ণা।
হাজার বছরের রজনী আমার আরাধ্য পবিত্র প্রেম।
হৃদমহলে শুয়ে আছে বিবি শাহীজান।
প্রণয়ী রাত খোঁজে ঐশ্বরিক প্রেম।