কবিতা স্বাধীন দেশ পরাধীন জাতি
কবি রানা আহমেদ
সময় আগস্ট,২০২৪,সকাল
উৎসর্গ শহীদ আবু সাঈদ
লিখার স্থান কুয়ালালামপুর,মালায়শিয়া
সম্পৃক্ততা কোটা আন্দোলন
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ
4.7/5 - (9 votes)

যদি দেখো হায়না
গিলছে সে জাতি,
আইন বেঁধেছে চোখ।

নিরুপায় জনতা, রক্তে প্লাবিত
প্রতিবাদ’ই ছিল তাঁর দোষ!

কত শত প্রশ্নের পাহাড় হৃদয়ে,
মাটি চাপা আর্তনাদ ;
স্বাধীন হয়েছে বাংলা
তবুও পরাধীন কেন বাক্!

জাগো হে তরুণ, তর্জনী উঠুক,
গর্জিত কন্ঠস্বর
ন্যায়ের পক্ষে সর্বদা তুমি,
আপোষহীন হাতিয়ার।

তুমিই পারবে রুখতে হে তরুণ ;
মুক্ত করতে দেশ।
অত্যাচারী স্বৈরশাসকের তবেই হবে শেষ।

হাতে তুলে নাও অস্ত্র তোমার
করতে হলে যুদ্ধ,
তবেই আসবে বিজয় তোমার
জাতি হবে উন্মুক্ত।

guest
1 Comment
Newest
Oldest Most Voted