কবিতা দুঃখ বিনাশ
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ৯১/০৮/২০২৪
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

যত ব্যথা যত কথা আর যা হয়
তবু বুক থর থর মন কথোপথন
বাড়ি না ফিরে এভাবে নিঃশেষ
নিথর দেহ লাশ হয়ে জন সম্মুখে
মেধা নিষ্পেষিত রাস্তার উপর আত্ম ত্যাগের বলি
বিজয়ের গান লাশের মিছিল
তোরা ভাল থাক আজীবন
মনের দুয়ারে স্মৃতি
শ্রদ্ধা ভক্তি স্মরনে প্রতি বছর
একটা ফুল দিয়ে মেধার শহীদ মিনারে
নুয়ে পরিস সকল মেধা প্রেমিক
এতেই সব দুঃখ বিনাশ
প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে
মেধার শহীদ মিনার
দাঁড়িয়ে বিজয়ের স্মৃতি
আত্মত্যাগের স্মৃতি স্মরণ
সকল মেধাবী হৃদয় থেকে একফোটা অশ্রু
বেঁচে থাকব আজিবন মেধাবীদের হৃদয়ে

guest
0 Comments
Newest
Oldest Most Voted