| কবিতা | আলোর মশাল |
| কবি | আবদুল মান্নান রানা |
| কবিতার বিষয় | প্রতিবাদ |
শহরে নেমেছে অন্ধকার,
খামছে ধরেছে স্বাধীনতা কিছু ধারালো নখের শকুন
রক্তাক্ত হচ্ছে পতাকা, চাইতে গিয়ে অধিকার
হে তরুণ ___
হাতে নাও আলোর মশাল
দুর করো অভিশপ্ত অন্ধকার
ছিনিয়ে, ফিরিয়ে আনো অধিকার
উদ্ধার করো স্বাধীনতা তোমার, -আমার।
১৭/৭/২০২৪