| কবিতা | একা হলে |
| কবি | লতিফুর রহমান প্রামানিক |
| উৎসর্গ | তোমাকে |
| সম্পৃক্ততা | অনুভব |
| কবিতার বিষয় | আশা, প্রেম, বিরহ, রূপক |
বলেছি তো। ফিরে এসো।
ভীষণ ব্যথা পেলে।
একা হলে।
হেলান চেয়ারের মতো পাতানো রয়েছে বুক।
আজন্মকাল।
তোমার চেনা ঘ্রাণ, দুঃখ, কষ্ট আর সুখ।
বুঝে নিও।