কবিতা চরমপত্র
কবি সুমির সূত্রধর
সময় 07/04/2024
কবিতার বিষয় মৃত্যু, রূপক
Review This Poem

আজকে পেলাম চরমপত্র
আমি আছি
আর মাত্র ৩ মাস!

তারপরেই ছুটি
সব কিছু থেকে…

ভেবেছিলাম কত কি করবো?
কত কি দেখবো?

রাত জাগবো,
তারা গুনবো,
বৃষ্টিতে ভিজবো,
জোসনা দেখবো,
রোদ পোহাবো,
কুয়াশাতে হারিয়ে যাবো।

বড় কোন ইচ্ছে নাই
খুব ছোট সাধারন স্বপ্ন,
যেগুলো পুরন করতে কিছু লাগেনা।
শুধু দরকার, সময় করে
সময় দেয়া।
আজ সেটার বড্ড অভাব।

সময় মাত্র ৩ মাস
ডাক্তার বলছে ক্যান্সার লাস্ট স্টেইজ –
ইচ্ছেগুলোর কি হবে?
আচ্ছা –
ইচ্ছেগুলোর ক্যান্সার হয় না ক্যান?

guest
0 Comments
Newest
Oldest Most Voted