কবিতা আমি তোমায় কেন ভালোবাসছি না জানো?
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম, বিরহ, মৃত্যু
Review This Poem

আমি তোমায় কেন ভালোবাসছি না জানো?
কারণ আমি যদি তোমায় ভালোবাসি
আমি আমার সব ভালোবাসা তোমায় দিয়েই ভালোবাসব
আর তারপরে নিজে ভালোবাসা শুন্য হয়ে মারা যাব।
আমার ভালোবাসার নিয়ম হল আমি যদি কাউকে ভালোবাসতে চাই
তাকে আমি আমার সব ভালোবাসা দিয়েই ভালোবাসতে চাই,
আর শুনেছি ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না
তাই তো আমি কাউকেই ভালোবাসতে পারি নি।
তাই তোমাকেও পারব না ভালোবাসতে।

—– অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/৩/২০২৪
বারুইপুর

guest
0 Comments
Newest
Oldest Most Voted