কবিতা প্রতিশোধ
কবি মল্লিকা রায়
সময় ৭ মিনিট সকাল ৭ টা
উৎসর্গ কবিতা অঞ্চলকে
লিখার স্থান বাসভবনে
সম্পৃক্ততা সমসাময়িক
কবিতার বিষয় অন্যান্য, রূপক
Review This Poem

ঘুম ঘুম চোখ বেড টি তখন
আচমকাই দাঁত বসাল প্রেমের ঠোঁটে
হাতও তেমন নীল আঁচলে
ছুড়ল লিকার বেখাপ্পা রঙ !
তেরছা নজর ? আমার কি দোষ
বয়েই গেল ঠোসকা পরা
এ ঠোট এখন প্লেটের দোসর !
জুড়িয়ে দিল এক চুমুতেই
অভ্যেসের এই ভালোবাসার!
তুইও এখন রৌদ্র হবি কাপের মত
ঠোঁট পোড়াবি, ফোস্কা দিবি —
পড়ছে মনে সেই জন্মে ? ও-ও তোকে
তুই ওকেও খুন করেছিস,আসবে
বলে শেষ পলাতক, বদলা নিবি
লিকার চায়ে তিতকুটে রং পাত্তি
দিয়ে রং পোড়াবি মন পোড়াবি
কামড়ে দিবি ভীষণ রকম
শান্তি পাবি উচ্চস্বরে উঠবি হেসে
আচমকাই স্বস্তি হবে ——- —

guest
0 Comments
Newest
Oldest Most Voted