কবিতা আত্মদান
কবি আইনুল হক
কবিতার বিষয় আশা, প্রেম, বিরহ, মৃত্যু
Review This Poem

তুমি আমার গৌরব মুকুট
আমার সাহস – বল,
তুমি আমার রঙ – তুলিতে
আঁকা চোখের জল।

তোমার ছোঁয়া শান্ত শীতল
মন মাতানো হাসি।
এই হাসিকে প্রাণের চেয়েও
বেশি ভালোবাসি।

আমার গানে আমার গল্পে
সুরে সুরে রাখি মান,
তুমি যাইওনা যাইওনা ভুলে
আমার আত্মদান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted