| কবিতা | পরপুরুষ কে |
| কবি | মল্লিকা রায় |
| সময় | 7-9 |
| উৎসর্গ | কবিতা অঞ্চলকে |
| লিখার স্থান | বাসভবনে |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক |
মেঘও তখন খুব বিবাগী আড়াল রাখে
আকাশ টাকে, দু একটি স্বর এদিক ওদিক
সবাই যখন মুখ শুকোল দু হাত জোড়ে
ঠাকুর পটে, মেঘটা তখন মুচকি হেসে
বুক জড়াল আচমকাই আকাশটাকে !
সবটা গোপন গুম হয়েছে, এলোমেলো
শব্দগুলো, একদলা রং মেঘটা তখন
হঠাৎ করেই মন রাঙালো,
ফাগুণ হল আগুণ রঙা আকাশটাও
প্রেমিক হল, উরুক্কু মন মেঘলা আকাশ
হুড়মুড়িয়ে বর্ষা এল সব ভোলালো !
ছিটিয়ে দিল উড়িয়ে দিল আকাশ জুড়ে
কে জানে তা কি যেন হয় লাগলে ভালো
শ্রাবণ দিনে অকারণেই মেঘের খেয়াল
দু একটি তার বসল এসে খাতার পরে
বলল বটে তোমরা একেই পদ্য বলো -- !
মুখিয়ে আছে পাগলামিটা তেমনি ধাঁচে
সবকটা স্বর ভাসছে যখন বে-খেয়ালে
টিকটিকি-টা ধরল চেপে ফড়িংটাকে
ক্রিং ক্রিং দুধওয়ালার হেইসা ডাকে
গুলিয়ে গেল সবকটা স্বর বলব কাকে ?
আকাশ তেমন উঠল মেতে দুর্বিপাকে
সরাসরি নিভিয়ে দিয়ে সূয্যিটাকে, কি
যে বলে মজলে মনের সন্ধিগুলো ----
গান পাঠালো ডাক পাঠালো
জ্বললো আলো,জুড়ল এসে সন্ধিটাকে !