কবিতা সিঁড়ি উপাখ্যান
কবি মল্লিকা রায়
উৎসর্গ সব পাঠককে
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক
Review This Poem

বাবা গুলো ছোট হয়ে গেছে
ছেলেগুলো উঠছে ছাপিয়ে
অকাল মৃত্যু জলে ভাসবে জেনেও
কি উদ্বেল ঝাঁপ ! কিছু পরে বিক্রিত পণ্যের মতন
নগর দ্বারে সাজিয়ে সাজিয়ে
কি নিশ্চিত যান্ত্রিক যাপন !
সূক্ষ্ম কাপড় বেয়ে মেপে নেবে দৈন্য সংবেদ
কতটা তাত্ত্বিক, কতখানি উপেক্ষিত
ক’ ফোটা অস্তিত্ব তার পার্থিব স্কেচ হয়ে আছে
বাবারা ভুলেছে , ছেলেদের নৈশ প্রস্তুত
পাতা ফুঁরে পাপড়ি তুলেছে
কিছু গন্ধ দুর্মুল্য জেনেও
কি আবেগ জলে ভাসাবার ! নেমে নেমে
জনপ্রিয় দুর্বহ গতিরা, কতটা নেমেছে
স্তিমিত আবহে যারা
ছিঁড়ে খুঁড়ে অন্ত:স্থল শৌখিন বরফে ঢেকে আছে
তাদেরই বন্ধকী সূত্র ঘাটে তামাম বাবা’রা
যারা উঠে উঠে ক্ষুদ্র হয়ে আছে !!

guest
0 Comments
Newest
Oldest Most Voted