কবিতা আমার দোষ
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম, বিরহ, মৃত্যু
Review This Poem

তুমি তো আমায় কোনোদিন ভালোবাসো নি
শুধু আমিই তোমায় ভালোবেসে গেছি।
আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো
কিন্তু যেমন চাঁদকে হাতের মুঠোয় পাওয়া যায় না
তেমন আমার এ ভাবনাও—- অবাস্তব-অসম্ভব।
আসলে কিছু ভাবনা আছে যেগুলি সত্য হয় না
কিছু আশা থাকে যেগুলি পূরণ হয় না।
আমার একটাই দোষ
আমি অল্পতেই ভালোবাসতে জানি
এ আমার বড় দুর্বলতা,
আর এই দুর্বলতাই আমাকে গ্ৰাস করে ফেলছে ক্রমশ—
আমি স্বাভাবিকের চেয়েও দ্রুত গতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৮/২/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted