কবিতা অনন্ত তৃষা
কবি আইনুল হক
কাব্যগ্রন্থ https://www.rokomari.com/book/author/21426/ainul-haque
উৎসর্গ আনিকা রহমান
লিখার স্থান গাজীপুর
কবিতার বিষয় অন্যান্য, আশা, প্রেম, বিরহ

চিত্ত পিপাসিত মোর তৃষাতুর মনরে
প্রেম সুধার তরে বন্ধু তোমারি তরে।
তাপিত মরুভূমি বর্ষণ যাচে যেমন
ব্যথিত অঙ্গ আমার লুষ্ঠিত ধুলি,‘পরে
বন্ধু তোমারি তরে॥
আজি শাওন ও রাতে অনন্ত তৃষা,
আজি এ ক্ষুধিত প্রাণ, তৃষিত চাতক সমান
বন্ধু তোমারি তরে॥
চাঁদ তারা জাগিছে রাত গগন ভরে,
ভিতর বাহির আজি কাঁদে উদাসি সুরে
বন্ধু তোমারি তরে॥

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments