কবিতা অগ্রহায়ণ মাস, অঘ্রানে
কবি ইমদাদ শাহ্
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

অগ্রহায়ণ মাস অঘ্রানে
কবি ইমদাদ শাহ্

অঘ্রান তোমার হৃদয়ের ঘ্রাণ দিতেছো কি ঢেলে
ছড়াতেছে প্রানে— অগ্রহায়ণ মাস ,অঘ্রানে

এই অঘ্রান অফুরান শান্তির ছড়া বাংলার ঘরে
সোনালী ধান আর শেফালিকা এক সময়ে ঝরে
ঝরেতেছে ঘ্রাণ সুবাসিত প্রান জাড়িত শস্যে
বিছায়েছো নাভিমূল ফুল আর ধূল উড়িতেছে ক্ষনে
কোমল বাতাস শীতের আভাস ফ্যাকাশে সুন্দর
কি মিষ্টি ঘ্রাণ আকুল এ প্রান পুড়িতেছে ভূধর

ও আমার বাংলা শস্যের রানী
তোমার মাটিতে এ কোন সোনার কাহিনী
লিখেছে কৃষকের ঘাম

অঘ্রাণ এলো,অঘ্রাণ এলো, সোনা ধানের দেশে
মাঠে মাঠে সোনা ছড়ানো পাকা ধানের তৃষে

ওরে চাষি,জাগরে চাষি,আয়রে ভাই
কাস্তে হাতে আয় মাঠ পানে চল যাই
পাকা ধানেরই দেশে
সোনালি শিষের দোলন দেখে
মন যে আমার উঠছে মেতে
নতুন ধানের দেশে চল ধাই

সোনার ফসলে ভরেছে কান্তারের মাঠ
হাসছে সোনা দেশের বুক
নবান্নের গন্ধে মাতোয়ারা গ্রাম
কৃষকের মুখে আনন্দের গান
এসেছে অঘ্রান

কুয়াশার চাদর জড়ায়েছে বন
শিশিরে ভিজেছে তৃণদলখানি ক্ষন
রবির কিরণ হাসে
ধন্য হোক এ ধান এ অঘ্রান

অঘ্রানের মাঠে মাঠে ধান-শালিক-পাখির গান
ধানে গানে নবান্নে উড়িতেছে অঘ্রান
অঘ্রান আজ গোলাভরা ধান বাংলার ঘরে
সম্পদের প্রাচুর্য শীতের সঞ্চয়
আজ থোকা থোকা সোনালী ধান
লক্ষ্মী ছড়া ধানে বসেছে লক্ষ্মী পাখিটি
প্রেমের সোনালী দিন গুনে তারা
কৃষকের মুখে হাসি এসেছে অঘ্রান

ক্রমশ শীতল পৃথিবীর ক্লান্তি লগ্নে
অঘ্রান এসে জমায় আসর
বাতাসে হীমের হাওয়া লাগে
হিম ঝুরি শিউলি আকন্দ ফুলে ফুলে
অঘ্রানের হৃদয় দুলে
ছড়া ছড়া সোনালী সুবাস পিয়েছে এ প্রান
ঠান্ডা কোমল বাতাসে কী মধুর ঘ্রাণ, অঘ্রান

পূর্ব বাংলা যেখানে ধান আর গান
সেখানে ঘরে ঘরে নাচিতেছে অঘ্রান
বাংলার সবুজ মাঠ আর সোনালী ধান
এনে দেয় অফুরান শান্তির ছড়া অঘ্রান

এই অঘ্রান উড়িতেছে প্রান বাংলার মাঠে
উড়িতেছ পাখীকুল বাংলার মাঠে
তৃন শস্য সঞ্চয়
এই অঘ্রানে প্রানে প্রানে বাজিতেছে
মিলনের সুর
পাখি পাখি গাইছে নাচছে চোখ যায় যতদূর

হে অঘ্রান সোনালী অঘ্রান সোনালী চিলের ডানায় ভর করে এলে তুমি
এই বাংলার মাঠে মাঠে

guest
0 Comments
Newest
Oldest Most Voted