কবিতা জলদাপাড়া
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 16 ফেব্রুয়ারি, 2024, রাত্রি
লিখার স্থান জলদাপাড়া, পশ্চিমবঙ্গ, ভারত
সম্পৃক্ততা জলদাপাড়া অভয়ারণ্যে ভ্রমণ
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

হু হু করে চলেছে ছুটে জঙ্গল সাফারি
জলদাপাড়ায় যেন জলদ বিহারী।
এন আই সি রয়েছে দূরে
উঠেছে কেহ কাক ভোরে,
বন্য প্রাণী দেখিবার তরে
সফরে সাফারি।

ময়ূর তাহার পেখম তুলি
নাচিছে আনন্দে রসদ ভুলি।
এক-শৃঙ্গ গন্ডার একা
পথের মাঝে দিয়েছে দেখা।

হরিণ হরিণী দলে দলে
করে বিচরণ খেলার ছলে।
একাকী এক বাইসন দূরে
ভোজনে ব্যস্ত আপন সুরে।

বিকটাকার এক কালো হস্তী
জলধারায় স্নানে পায় স্বস্তি।

সূর্যদেব গেছেন অস্ত
বহুক্ষণ আগে।
কৃষ্ণা রজনী বিরাজে অরণ্যে
তিমির ঘন জাগে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted