কবিতা তেনকী
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 29 জানুয়ারি, 2024, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা শীতের আবহাওয়া
কবিতার বিষয় প্রকৃতি, সমসাময়িক
Review This Poem

এ তেনকী কেমন করে খেলা
সকাল সন্ধ্যা সারাবেলা।
ঘন ঘন ঘন বদলে ভোল
প্রভাতের রৌদ্র বলে দরজা খোল।

রজনীতে হিম বাতি টিম্ টিম্
তাপমাত্রা নামে সর্বনিম্ ।
শয্যার শীতলতা যেন ক্ষণিকের অশনি
নিদ্রা যায় দূরে হিমের শাসানি।

বিজ্ঞানী না পায় সূত্র
তেনকীর ধরা না যায় গোত্র।
এক বাণী ভবিষ্য আনি
না ফলে বাস্তবে জানি।

মেঘ আঁচল দেয় যে মেলি
রৌদ্রের সাথে করে সে কেলি।
ক্ষণিকের আভা বিরাজে শোভা কুসুমের ডালি
দিনকর পানে চকিত নয়নে তাকিয়ে ফেলি।।

* তেনকী- জাপানি শব্দ। এর অর্থ আবহাওয়া।
সর্বনিম্ – সর্বনিম্নের কোমল রূপ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted