| কবিতা | পুরাতন – পার্থ বসু |
| কবি | পার্থ বসু |
| সময় | January 2024 |
| লিখার স্থান | Bangalore |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী |
নতুনের আগমনে কত আয়োজন,
খারাপ কি ছিল বল সেই পুরাতন।
শৈশব পাবে কি ফিরে আগের মতন?,
কত ভাল ছিল বল সেই পুরাতন।
মা এর কোলে তে মাথা কত যে যতন,,
চাইলে ও যায় না পাওয়া ফিরে সেই ক্ষণ।
হাঁসি খুশিতে ভরা অবুঝ সেই মন,
ছিল না বুঝতে চাওয়া জীবনের রণ।
এ সময় ও ফুরিয়ে যাবে আসবে সে ক্ষণ,,
এই নতুন ও একদিন হবে পুরাতন।।