কবিতা রেশন
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 07 জানুয়ারি, 2024, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা বিনামূল্যের খাদ্য সামগ্রী
কবিতার বিষয় অন্যান্য
5/5 - (1 vote)

রেশনে আজ এসেছে চাল এসেছে আটা
ওজনে কিছু কম হতে পারে,
বস্তা যে ফাটা।

ফাটা বস্তার ফাট দিয়ে হায়
কত চাল আটা বাহিরে যায়,
উপভোক্তা তাকিয়ে তায়
মন্দ ভাগ্যে রেশন খোঁটা।

দুই পাল্লাতে পাষাণ চাপে
সামনের পাষাণ আড়ালে থাকে,
বিশ্বকর্মা এরই ফাঁকে
করেন ওজন সইসই।

বিনামূল্যের রেশন এ যে
সরু চাল সে ছাঁটা নিজে।
আটার মান নির্ভেজালে যান
মাসে মাস তার দেখে কই।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted