কবিতা বৃষ্টিতে ভিজা রাত
কবি মানব মন্ডল
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম
Review This Poem

বৃষ্টি ভেজা রাত আরো বেশি অন্ধকার।
অজানা ভয় আঁকড়ে ধরছে আবার,
তোকে হারাবার।
জানি বৃষ্টি তোর অনেক বেশি ভালোলাগে,
বৃষ্টি ও আমায় আজ ভেজালো কত অনুরাগে।
তুই যদি চাস , আমি বৃষ্টি হয়ে ভেজাবো বারো মাস।
আমি হবো মেঘ , তুই হয়ে থাকিস আমার আকাশ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted