কবিতা আশা
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 09 জানুয়ারি,2024,সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা মানুষের আশা
কবিতার বিষয় আশা
Review This Poem

আশারা সব দল বেঁধেছে
একের পর এক হায় রে হায়।
আগের আগে পরের পরে
পূর্ণতায় চায় রে চায়।

এতো আশা না পাই দিশা
সকল আশার নাই ভরসা।
এক আশা না যদি মেটে
পরের আশার হাজিরা জোটে।
কোন আশা হতাশ ক’রে
আপনারে লয়ে বিফলে ধায়।

আশা নিরাশার দ্বন্দ্ব যেথা
আশা লয়ে মানুষ বুক বাঁধে।
জোয়ারের জলে বাঁধ ভেঙে যায়
ভাঙা বাঁধ লয়ে মন সাধে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted