কবিতা বিকিনি পড়া ল্যাম্পপোস্ট
কবি আজিজুল হক
উৎসর্গ দেশপ্রেমিকদের
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা বর্তমান সমাজ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ, সমসাময়িক

****বিকিনি পড়া ল্যাম্পপোস্ট****
©আজিজুল হক
#banglakobita

বিশ্বাস গুলো ভাঙতে ভাঙতে যেন হেঁটে যাচ্ছে এক একটি জীবন্ত লাশ !
তাকে সঙ্গ দিচ্ছে রাত জেগে থাকা রাস্তার কয়েকটা নেড়ি কুত্তা,
শহরের মোড়ে মোড়ে ঠায় দাড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলোতে পতিতাপল্লীর শিৎকার,উল্লাস আর কষ্ঠাতুর হৃদয়ের মেলবন্ধনে আলো গুলো ভ্যাপসা হয়ে উঠছে ক্রমশ।
ফাঁকা, নিঃসঙ্গ রাস্তায় ল্যাম্পপোস্টগুলোতে লিপিবদ্ধ হচ্ছে কাম-উল্লাসের নির্ভেজাল রাত!
এক একটি পতিতার চোখ
পাহারা দিচ্ছে তথাকথিত কোন এক নির্বাচনী ইশতেহারের কামোত্তেজনা গুলোকে!
ছোট ছেলেটা পতিতা মায়ের বুকে মুখ লুকিয়ে নেয় মায়ের অনন্ত আস্বাদন।
বিশ্বাস হারিয়ে জীবন্ত লাশ গুলিও ল্যাম্পপোস্টের ঝুলে থাকা নক্ষত্রের সঙ্গে কথা বলে অনন্ত মুহূর্ত ব্যাপী।
অন্ধকার রাতে বিশ্বাস গুলো হাতড়ে বেড়ায় ভালোবাসায় মোড়ানো চাঁদর!
তারপর বিশ্বাস গুলো মরতে মরতে মাথা আঁচড়ে সমস্ত অভিযোগ গুলো ল্যাম্পপোস্টের মিথ্যে উন্নয়ন গুলোকে অভিসম্পাত করে অনবরত।
পতিতাদের ক্লান্ত শরীর ব্যাপী অচৈতন্য অমানবিক আঁচড় গুলো ডুকরে কাঁদে তখন ,
খুঁজতে থাকে ভালোবাসার পরশ!
পাহারাদার পুলিশের পৈশাচিক চোখের নির্লজ্জতা বিক্রি হয় তখন কিছু টাকার কাছে,লোভের কাছে,
পতিতারাও হাসে,লজ্জিত হয়।
আসলে শহর জুড়ে পতিতাদের বসবাস,
হৃদ্যতার আড়ালের বিকিনি পড়া মানুষ গুলো ঝুলছে ল্যাম্পপোস্টের নীচে অন্ধকার গলিতে,
রাস্তায় দাড়িয়ে থাকা নিঃসঙ্গ কয়েকটা পথ কুকুর সাক্ষী শুধু সেই নির্লজ্জতার,অবনমনের,
আমরা আর আমাদের জীবন্ত লাশগুলো কিন্তু তারপরেও
বেঁচে থাকার স্বপ্ন দেখে,
মৃত্যু উপত্যকায় বাস করা কিছু মন তখনও শুধু হিসেব করে পাপ পুণ্যের!
আমাদের মৃতদেহ গুলো হাঁটে,
হাঁটতে থাকে অবিশ্বাসের পাহাড় ছুঁতে।
ভেঙে পড়া সহবাস ,
নিষিদ্ধ ঘোষণার সময় আগত আজ,
কেন না ভোরের আলোয় ফুল তোলার সমস্যা গুলো আজ বিকিনি পড়ে হাঁটছে রাজনীতির উঠোন জুড়ে!
©আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments