কবিতা মা কালীর কবিতা
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী

১.

সে বসন পরতে ভালোবাসে না
তাই লোকে তাঁকে বলে দিগম্বরী।
সে গলায় মুন্ডমালা ঝোলাতে ভালোবাসে
তাই লোকে তাঁকে বলে মুন্ডমালিনী।

সে শিবের বুকে দাঁড়াতে ভালোবাসে
তাই লোকে তাঁকে বলে শিবরোহিণী।
সে শ্মশানে থাকতে ভালোবাসে
তাই লোকে তাঁকে বলে শ্মশানবাসিনী।

সে থাকে কৈলাসে হয়ে সতী
নলহাটিতে হয়ে নলাটেশ্বরী
ঢাকায় হয়ে ঢাকেশ্বরী
তাই লোকে তাঁকে বলে বহুরূপিণী।

সে কালো রঙে থাকতে ভালোবাসে
তাই লোকে তাঁকে বলে কালী।
সে শিবের বুকে দাঁড়াতে ভালোবাসলেও
হয় শিবেরই তো পত্নী
তাই লোকে তাঁকে বলে শিবানী।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী

২.

তুমি বাঁশবেড়িয়ায় আছো হয়ে হংসেশ্বরী।
নলহাটিতে আছো হয়ে নলাটেশ্বরী।
ত্রিপুরায় আছো হয়ে ষোড়শী।
আসলে তুমি শ্যামা সুন্দরী।

তুমি হিমালয়ে আছো হয়ে পার্বতী।
যশোরে আছো হয়ে যশোরেশ্বরী।
ঢাকায় আছো হয়ে ঢাকেশ্বরী।
আসলে তুমি কালী ভয়ঙ্করী।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/১২/২০২৩

৩.

এ জগতে আমি যা কিছু দেখি
সবেতেই তুমি আছো মিশে জানি।
মা গো সবই তোমার মায়া
মা গো সবই তোমার মায়া।

এই যে আকাশ এই যে মাটি
সবেতেই তুমি আছো মিশে জানি।
মা গো সবই তোমার খেলা
মা গো সবই তোমার খেলা।

এই যে পাহাড় এই যে নদী
সবেতেই তুমি আছো মিশে জানি।
মা গো সবই তোমার ক্ষমতা
মা গো সবই তোমার ক্ষমতা।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩০/১২/২০২৩

৪.

ও আমার কালী
কখনও তুমি হও ভবানী
কখনও তুমি হও ষোড়শী
কখনও তুমি হও শূলিনী।

ও আমার কালী
কখনও তুমি হও গায়িত্রী
কখনও তুমি হও শ্রীময়ী
কখনও তুমি হও মাতঙ্গী।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/১/২০২৩

৫.

আকাশ হয়ে কালী থাকে চুপ করে।
মেঘ হয়ে কালী ডাকে নিজের কন্ঠে।

তুষার হয়ে কালী অচলের মাথায় থাকে।
দু'হাত দিয়ে কালী বিশ্বকে ধরে রাখে।

জীবন্ত হয়ে কালী থাকে আপন বিগ্ৰহে।
মুক্তো হয়ে কালী থাকে শুক্তির ভিতরে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/১/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted