| কবিতা | মানব প্রকৃতি |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 19 ডিসেম্বর, 2023,সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | মনুষ্য চরিত্রের বিভিন্নতা |
| কবিতার বিষয় | অন্যান্য |
যে জন বাইরে বোলে
ভিতরে চলে,
এ কেমন তার চলন ধারা!
যে জন বাহিরে নহে
ভিতরেও নহে,
বাহির-ভিতর মাঝখানে গতি
সে ভ্রমণ তার হবে কি সারা?
সরলরেখায় চলে যারা
বৈচিত্র্যবিহীন যাত্রায় তারা।
সরল ছাড়ি বক্রে ওরা
চলন ওদের বৈচিত্র্যে ভরা।
সকালে বন্ধু দুপুরে সিন্ধু
লবণাক্ত অম্বু লয়ে খেলা।
বিকালে নির্বিকার সাঁঝেতে নিরাকার
আঁধার বিন্দু রজনী বেলা।
না পারি বুঝিতে এ ভাবের গতি
আলোক আঁধারে দামিনী দ্যুতি।
ক্ষণপ্রভা সে চমকিয়া যায়
পরক্ষণে আঁধার গ্রাসে যে হায়।
পরোপকারে আছেন যিনি
প্রয়োজনে এসে দাঁড়ান তিনি।
নাহি কোন আশা না রহে প্রত্যাশা
প্রতিদান চিন্তা না রয় মনে।।