কবিতা তর্পণ
কবি দেবী রায়
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

লোকান্তরিত পিতৃদেবের সঙ্গে
বেশ খানিকটা ঠাকুর রামকৃষ্ণের
মুখের
আদল খুঁজে পাওয়া যায়

এত বেশি এত সহজ সরল
আজকের
পৃথিবীতে—এরকম একজন মানুষকে
খুঁজে পাওয়া যাবে কি না—- সন্দেহ !

১৯৭৫, ৬ই ফ্রেব্রুয়ারি সব ছেড়েছুড়ে
চলে গেলেন ! এ বছর স্নান সেরে
জপ-ধ্যানের আসনে বসে
তাঁর মুখ—-মন্ত্রের শ্লোকে
হৃদয়ের জাল বোনা—–

—— শিকড় খোঁজা ?

যে চ ইহ পিতরো যে চ নেহা
জাংশ্চ বিদ্যুৎ যা ঊ চণন প্রবিস্তু
স্বর্গত পিতা, পূর্বপুরুষরা—-
যাঁদের আমি চিনি না
সকলকে ঠিকঠাক জানিও না

প্রণাম——
প্রণাম, আপনারা আসুন—– !

guest
0 Comments
Newest
Oldest Most Voted