কবিতা আমিময়
কবি হিয়া রাজা
সময় 13 December 2023
লিখার স্থান Dubai
কবিতার বিষয় অন্যান্য

এখানে চেনার প্রায়ই কিছুই নতুন নেই - এক আমি ছাড়া -
অজস্র সহস্র চক্ষু হয়ে আমিহীন আমি এক বিস্মিত বিস্ময় -
আমি ছাড়া সব আমিময় -
বৃন্তহীন ফুল - এক ও একা - মিলহীন স্বয়ম্ভু কবিতা !

কাল কালকেতু হয়ে বসে লুব্ধ চোখ লুব্ধক কুকুর,
স্বখাত সলিলে ডুবে আমিময় আমির পুকুর, কিছু নয় কিছু নেই কিছু কিছু নয়
চক্ষুহীন কবন্ধর আমিময় বিস্মিত বিস্ময় -
যে বোঝে সে বোঝে গুরু, বোঝে না যে বোঝা
আঁকাবাঁকা যত পথ, বাঁকা চোখে, আসলে তো সোজা -
সব পথ ঠিক পথ, বৃথা সব সোজা পথ খোঁজা -
প্রত্যয়ের উল্টো পিঠে অন্য এক অনন্য প্রত্যয় -
আমি তুমি কেউ নেই - ভাইরে, সবই আমিময় !

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments