কবিতা হেলাল হাফিজ
কবি মোঃ আবীর খান
সময় ০৫ ডিসেম্বর, ২০২৩
উৎসর্গ কষ্টের ফেরিওয়ালা কবি হেলাল হাফিজ
লিখার স্থান কবি কুটির
সম্পৃক্ততা কবি হেলাল হাফিজের প্রতি সম্মান জানাতেই আমার এই কবিতা।
কবিতার বিষয় অন্যান্য
5/5 - (2 votes)

ধ্রুপদী সুর চিনিয়েছে যে আজন্ম পথিক
পিছনের ডাক শুনতে পাবার ইচ্ছে প্রবল-
কেউ ডাকেনি তবুও যে ভালোবেসে গেলো
কেউ চায় নি তবুও যে গেলো প্রেম বিলিয়ে
নিজেকে করলো কষ্টের কাঙাল, মানুষ জমিয়ে
ফেরিওয়ালার মত ঘুরেছে পথে-
কাঁধে ঝোলা এক পাটের ব্যাগে বত্রিশ রকম কষ্ট নিয়ে।
পত্র চেয়েও যে করেছে ‘ভুলে যাবার’ আকুতিটুকু
চৈত্রাগুনে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে
এই শহরেই ভীড়ের মাঝে শুদ্ধতম বোহেমিয়া।
কে চিনেছে তারে?

পাষাণের শহরে এসেছে যে
বিলিয়ে দিতে প্রেমের তাবিজ,
কি অমোঘ আশা নিয়ে হেঁটে চলে কবি
সুখের মোড়কে বপণ করে বিষাদের বীজ
এক হেলেনে ধ্বংস ট্রয়
আরেক হেলেনে- হেলাল হাফিজ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted