কবিতা অতৃপ্তি
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 02 ডিসেম্বর, 2023, দুপুর
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা দৈনন্দিন জীবনে অতৃপ্তি
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

জীবনে তৃপ্তির স্বাদ রয়েছে বলে
অতৃপ্তির স্থান আছে।
আহার বিহার ভোগের দশায়
অভুক্তের বাসনা পাছে।

পথে খাবার মুখে তুলি
রুটি লুচি পিঠে পুলি,
ইতস্তত ভ্রমণকারী হঠাৎ
মোর রসনার খাবার যাচে।

অসীম লোভী মানুষের দল
কর্মে নাহি মন।
অতৃপ্ত আকাঙ্খা লয়ে
করে আরাধন।

তৃপ্তি আর অতৃপ্তি মাঝে
দ্বন্দ্ব সর্বক্ষণ।
সবাই ভাবে অতৃপ্ত আমি
তবে তৃপ্ত কোন জন?

guest
0 Comments
Newest
Oldest Most Voted