| কবিতা | ব্যাচলেট |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ০৬/১২/২০২৩ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | অন্যান্য |
কাহিনী শোনাই ভাই
হাসিবে তুমি কাঁদিবে সেই দীনতাই
এক লেখক সিটি গোল্ড ব্যাচলেট
পড়েছে বা হাতে।
লেখকের সিটি গোল্ড ব্যাচলেট
নজর পড়েছে এক দীনতা লোকের
শূন্য অবুঝ মনে।
সুযোগ বুঝে লেখকের হাত
কব্জি সহ সিটি গোল্ড ব্যাচলেট
কেটে নিয়ে যায়।
দিক বিবেচনা করে না আর
তুরগের মতো ছুটে বেড়ায়
যায় যাবে প্রাণ তবে
প্রাণের চেয়ে কুঠিরে
পরিবারের আহার্য সংগ্রহের জন্য।
লেখকের চিৎকার শুনে
ছুটিল পথিক হাতের কব্জি কেটে নেওয়া
দীনতা লোকটির পেছনে।
অবশেষে দীনতা ব্যাক্তিকে আটক করে তারা
পথিকের গণ পিটুনিতে
দীনতা ব্যাক্তি তার সংসারের অভাবের ঘটনা বলে।
শুনে সবার অশ্রু শিক্ত
যা হবার তাই হয়েছে।
শুধু নতুন একটি কাহিনী সৃষ্টি হলো।
লেখক ও দীনতা ব্যক্তির ।