কবিতা কবি
কবি বিএম সুজন হুসাইন
সময় ২৯ নভেম্বর, ২০২৩, প্রথম প্রহর
লিখার স্থান যশোর
কবিতার বিষয় অন্যান্য, প্রেম, বিরহ
Review This Poem

কবি মানেই ছ্যাঁকাখোর
এমন ধারণা পাল্টান
সময় করে দৃষ্টিভঙ্গি বদলান।

কেউ ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়
কেউ সেটাই দেখেই ফিল নেই
ফিল নিতে নিতে লিখে যায়।

কবি মানেই গাঞ্জাখোর
এমন চিন্তা ঠিক না
কিছু কবি আছে যারা ধুমপান-ও করে না।

কবি মানেই প্রেমবাজ
প্রেম ছাড়া কিছু বোঝে না
এই মনোভাবও ঠিক না।

কিছু কবি আছে যারা কখনো প্রেমে পড়ে না
কিংবা ধরে নিতে পারেন প্রেমিকা নামক রাজকন্যা–
তাদের কপালে জোটে না।

কবিতা-ই তাদের প্রেম ও প্রেমিকা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted