| কবিতা | অঙ্গীকারনামা |
| কবি | রাইসুল রাকীব |
| সময় | নভেম্বর, ২০২৩, ভোরসকাল |
| উৎসর্গ | আমার তুমিকে |
| লিখার স্থান | মতিহার, রাজশাহী |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম |
তুমি বললে বৃষ্টি হব, তুমি বললে মেঘ
তুমি বললে বহ্নি হয়ে পোড়াব আক্ষেপ।
তুমি বললে ঝর্ণা হব, তুমি বললে নদী
তুমি বললে বুনো শালিক হব মরণবধি।
তুমি বললে গাছ হব আমি, তুমি বললে ফল
তুমি বললে পঁচা ডোবা হয়ে সরিয়ে দেব জল।
তুমি বললে ছেঁড়া-কাঁথা হব, তুমি বললে ভাঙা চাল
তুমি বললে গরীব হব- লাখটাকার স্বপ্নে মাতাল।।
তুমি বললে আকাশকুসুম ভাববো আমি বসে
তুমি বললে এ জন্ম আমি লিখে দিতে পারি হেঁসে।
তুমি বললে হতে পারি আমি আস্ত জীবনানন্দ
তুমি বললে পাখি-প্রকৃতি নিয়ে মেলাবো আমি ছন্দ।
তুমি বললে আকাশ-বাতাস ধরতে পারি তাও
সমতল পৃথিবী বানাতে পারি যদি তুমি তা চাও।
তুমি বললে হব ধ্রুব তাঁরা, তুমি বললে ছায়াপথ
তুমি বললে এলিয়েনদের আমি করতে পারি বধ।
তুমি বললে তিনে আর তিনে বানাতে পারি চার
তুমি বলো না তাইতো আমি কিচ্ছু করিনা আর।