| কবিতা | ঝালং |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 16 নভেম্বর, 2023, বিকাল |
| লিখার স্থান | ঝালং বিন্দু, পশ্চিমবঙ্গ, ভারত |
| সম্পৃক্ততা | ভ্রমণ |
| কবিতার বিষয় | প্রকৃতি |
এই ঝালং এর পথে পথে
বনরাজির সাথে সাথে,
অল্পই ভ্রমি পদব্রজে
প্রকৃতির সৌন্দর্যে মজে।
অদূরে দাঁড়ায়ে গিরি
মন নাহি যায় যে সরি।
ভারত ভুটান দেশ বিভাজন
জলঢাকা ফেলেছে সারি।
অনতিদূরে রয়েছে বিন্দু
পথি মধ্যে ঝরিছে নির্ঝর সিন্ধু।
জঙ্গলে আকীর্ণ পাহাড়
সরল বর্গ তাহার বাহার।
তারই মাঝে ঘণ্টার ধ্বনি
সৃজিয়া চলেছে কোন্ পোকা মনি।
রিনি রিনি ধ্বনি মন দিয়ে শুনি
হৃদয়ে আজও বাজিছে রিনি।
বাংলা রূপসি হেথা
বন গিরি করে কেলি।
ক্ষীণ ধারায় জলঢাকা নদী
নিঃশব্দে বয়েছে চলি।।