কবিতা একুশ
কবি আবু জাফর মহিউদ্দীন
সময় মার্চ,২০২৩, সকাল
উৎসর্গ বাবা
লিখার স্থান ঢাকা
সম্পৃক্ততা বাংলা ভাষা ২১শে ফেব্রুয়ারি
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, বাংলাদেশ
Review This Poem

আমার হৃদয়ে ভুবনে বহিছে
উজ্জল বর্ণমালা,
যেই বর্ণের স্মৃতিবাণী ঘিরে
একুশ এনেছে মেলা৷

একুশ দিয়েছে তরুণ হৃদয়ে
সাহস দীপ্ত ও প্রাণ,
বাংলার মাটি রক্ষতে ভূমি
বিলে দিতে তার জান৷

একুশে ঝরেছে রক্ত শহীদের
কেঁদেছে মাতৃকোল,
থেমেছে দামামা উড়ছে আমামা
খুশিতে বাজিছে ঢোল৷

একুশ দিয়েছে মুক্ত চেতনা
মায়ের স্বপ্ন আশা,
দেশের জন্য জাতির জন্য
স্বাধীন বাংলা ভাষা৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted