কবিতা শিলান্যাস – কয়েকটি ঘুণ পোকার
কবি আজিজুল হক
উৎসর্গ মাধবীলতা কে
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা বর্তমান সমাজ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ

****শিলান্যাস : কয়েকটি ঘুণ পোকার ***

বিষ
©আজিজুল হক

দুঃখ গুলো কে দেখলাম কাল,
গুটি গুটি পায়ে এসে আমার সামনে দাঁড়ালো!
মাদ্রী ও কুন্তীর সর্ব শরীরে তখন দেবতাদের ব্যভিচারীতার উদগ্র বাসনা
ধর্মান্ধতার বীজ বপন করল..
পান্ডু বর্ণ হয়ে গেছে ততক্ষনে মহাভারতের
সমস্ত শরীর।
© আজিজুল হক

কষ্ঠি পাথর
©আজিজুল হক

কন্যাকুমারীকার শীলাখন্ড টির বড্ড দুর্দিন আজ,
মানুষ টা নেই আজ, রয়ে গেছে মাথাভর্তি দ্বায়ভার!
আমাদের চারিদিকে কত পাথরেই তো ছিল!
সে সব বাদ দিয়ে এক্কেবারে কন্যা কুমারীকা !
সাগরের জলে ভেসে চলা কতগুলো অকাট মূর্খ
লাল কেল্লায় পতাকা তোলে..
দূর আকাশের তারা রা হাসে... হাসে শুধু !
তবুও সহবাস করে আমাদের সংস্কৃতি গুলি!
পাথর টা অতন্ত্র প্রহরী!

**বীর্যপাতের আগ মুহূর্তে**
আজিজুল হক

ঘুমিয়ে পড়েছিলাম প্রায় ..
হঠাৎ কানে কানে কে যেন বলল,
চল জঙ্গলে ফিরে যাই..
ওখানে মানুষ বাস করে না!
রেশনের, চাকরির সমস্যা নেই,
বুথে বুথে সভাপতি নেই,
বিজয়া সম্মিলনীর ঝামেলা নেই,
আত্মম্ভরিতার বীর্যপাত হয় না সেখানে!
দেখ, খুঁজেও পেতে পার মাধবীলতার বসতভূমি!!
© আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments