কবিতা হরতাল
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ২৯/১০/২০২৩
লিখার স্থান সিরাজগঞ্জ
সম্পৃক্ততা হরতালে জনজীবনে কষ্টের অনুভূতি সম্পর্ক
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

হরতাল হরতাল দিওনা
দেশটাকে হত্যা করোনা
আমরা সবাই গরিব মানুষ
আমাদের কি উপায়?
রাজনীতি বিদদের আছে অনেক টাকা
তাদের নেই কোন চিন্তা
আমরা সবাই মেহনতি মানুষ
আমাদের কি উপায়?
রাজনীতি বিদদের অনেক বাড়ি গাড়ি
তাদের নেই কোনো ভাবনা।
শ্রমজীবী মানুষের ভাবনা
এক মুটো ভাতের বায়না।
হরতাল হরতাল দিওনা
দেশটাকে নৈরাজ্য করনা
কেউবা হারাবে আত্মার আত্মিয়
কেউ বা হারাবে জীবন বাতি
এই তো হরতালের আত্মঘাতী
আমরা তো এক নিরব জাতী।
হরতাল হরতাল দিওনা
দেশটাকে হত্যা করোনা
আমরা সবাই গরিব মানুষ
আমাদের দেশের কি উপায়?

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Pijush Kanti Das
2 years ago

রাজনীতিবিদ শব্দ টা একসাথে হবে।