কবিতা নিঃসঙ্গ অবসর
কবি আফরোজ মেহরুবা
সময় নভেম্বর, ২০২৩, দুপুর
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

ওকে কেউ সঙ্গ দাও,
ও খুব একা হয়ে থাকে!

একা হয়ে থাকার জন্য,
জীবনে খুব বেশি কিছু
করতে হয়েছে কি ?

হয়তো একদিন দেখা যাবে –
ব্যস্ত আমি খুব একা হব,
নিঃসঙ্গ অবসরে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted